শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

চতুর্থ দিনে গাড়ি বেড়েছে ঢাকার সড়কে, চেকপোস্টে জট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিন চলছে। রোববার সকাল থেকেই ঢাকার সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে। আইশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বেড়েছে। চেকপোস্টে চেকপোস্টে গাড়ি দাঁড় করিয়ে বাইরে বের হওয়ার কারণ জানতে চাইছেন পুলিশ সদস্যরা।

এ কারণে চেকপোস্টগুলোতে জট লেগে গেছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসগামীদের।

রোববার সকালে রাজধানীর বিভিন্ন সড়কে খোঁজ নিয়ে এ চিত্র দেখা গেছে।

গত তিনদিনের চেয়ে আজ গাড়ির চাপ বাড়ায় ২০০ মিটার থেকে শুরু করে কোনো কোনো চেকপোস্টে গাড়ির এক কিলোমিটার দীর্ঘ সারিও দেখা গেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছাড় দিচ্ছেন না।

যৌক্তিক কারণ দেখাতে না পারা ব্যক্তিগত গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কাউকে কাউকে আটকও করা হচ্ছে।

রোববার সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উত্তরা, ফার্মগেট, শাহবাগ, বাড্ডার সড়কে খোঁজ নিয়ে জানা গেছে, ব্যক্তিগত গাড়ি বেশি বের হওয়ায় চেকপোস্টে জট লেগে আছে।

পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী বলছে, লকডাউনে কিছুতেই সড়কে গাড়ি থাকবে না। তবে অফিসের স্টিকার লাগানো গাড়ি, জরুরি শিশুখাদ্য ও ওষুধ সরবরাহের গাড়ি চলাচলে বাধা দেওয়া হচ্ছে না।

এদিকে বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া ব্যক্তিদের আটকে পুলিশ আজও তৎপর রয়েছে। গতকাল ঢাকায় ৬২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ