বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

খালেদা জিয়াকে ‘হাউজ অ্যারেস্ট’ করে রাখা হয়েছে, বক্তব্যে যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকায় কর্মরত যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জাভেদ প্যাটেলকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার (১১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপের মহাপরিচালক রাষ্ট্রদূতকে ডেকে দেশটির ‘মানবাধিকার ও গণতন্ত্র রিপোর্ট ২০২০’ এর বিষয়ে সরকারের মতামত ও হতাশা ব্যক্ত করেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৮ জুলাই) যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এই রিপোর্ট প্রকাশ করে, সেখানে বাংলাদেশের বিষয়েও তাদের পর্যবেক্ষণ প্রকাশ করা হয়েছে।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যের প্রকাশিত ওই রিপোর্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘হাউজ অ্যারেস্ট’ করে রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রদূতকে জানানো হয়েছে যে, এটি চরম বিভ্রান্তিকর। এ বিষয়ে রাষ্ট্রদূতকে অবগত করা হয়, খালেদা জিয়ার ভাই একটি আবেদন করেন এবং সরকার আইন অনুযায়ী, শাস্তি স্থগিত করে ২০২০ এর মার্চে তাকে মুক্তি দেয়। এই শর্তে যে, তিনি দেশে চিকিৎসা গ্রহণ করবেন এবং বিদেশ সফর করবেন না। প্রথম অবস্থায় তাকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়া হয়, যা পরবর্তীতে দুই বার বাড়ানো হয়েছে।

এই ধরনের আইনি বিষয়ে কোনও বিভ্রান্তি থাকলে সরকারের দয়িত্বপ্রাপ্ত সংস্থার কাছ থেকে বিষয়টি পরিষ্কার করে নেওয়ার জন্য রাষ্ট্রদূতকে পরামর্শ দেওয়া হয়। সরকার বা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিষয়ে কোনও ধরনের বিভ্রান্তিকর তথ্য ব্যবহার না করার জন্য রাষ্ট্রদূতকে আরও পরামর্শ দেওয়া হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ