বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

স্বাস্থ্যসেবার জন্য নিজের এক মাসের বেতন দিয়ে দিলেন মাশরাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নড়াইল জেলা আওয়ামী লীগের জরুরি স্বাস্থ্য ও চিকিৎসাসেবা প্রদান খরচ বাবদ নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা এক মাসের বেতনের টাকা প্রদান করেছেন।

বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এবং সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুর কাছে আনুষ্ঠানিকভাবে মাশরাফির পিতা গোলাম মর্তুজা স্বপন ১ লাখ ৭৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, সহ-সভাপতি অ্যাডভোকেট এমদাদুল ইসলাম, সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহা, আবু হেনা মোস্তফা কামাল স্বপন, সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর কাজী জহিরুল হক জহির, অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, ইসমত আরা, শেখ সালাউদ্দিন নান্না, মলয় কুমার কুণ্ডু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়াসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ