রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে

দেড় মাসের মধ্যে দেশে আসবে দুই কোটি টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে বাড়ছে টিকার মজুত। মডার্না আর সিনোফার্মের ৪৫ লাখ ডোজ আসার দুই সপ্তাহের মাথায় শনিবার রাতে দেশে এল সিনোফার্মের আরও ২০ লাখ টিকা। এতে আগামী মাস দেড়েকের মধ্যে দেশে দুই কোটির মতো টিকা আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

টিকার বৈশ্বিক প্লাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে সোমবার মডার্নার আরও ৩০ লাখ টিকা আসার কথা। ক্রয় চুক্তির আওতায় আগামী মাসে আসবে সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা। আর আগস্টেই ফাইজারের ৬০ লাখ টিকা পাঠানোর কথা জানিয়েছে কোভ্যাক্স।

গত ৬ মাসে বিভিন্ন উৎস থেকে দেশে এখন পর্যন্ত আসা টিকার মজুত এক কোটি ৮০ লাখ। যার মধ্যে প্রয়োগ করা হয়েছে এক কোটি ১১ লাখের বেশি ডোজ।

এ ছাড়া অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নিয়ে যে ১৪ থেকে ১৫ লাখ মানুষের মধ্যে অনিশ্চয়তা রয়েছে, তাও কেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইউরোপ থেকে দেশে আসার অপেক্ষায় কোভ্যাক্সের আওতায় ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা। আর ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।

এ ছাড়া আগামী মাসে আসতে পারে রাশিয়া থেকে স্পুটনিক ভি। এমন আশাজাগানিয়া চিত্র টিকাদান কর্মসূচিতে গতি রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শামসুল হক। বলেন, অ্যাস্ট্রাজেনেকার যে কয়জন বাদ পড়েছে, খুব তাড়াতাড়ি তারা টিকা পেয়ে যাবে। ওইসব টিকা আমাদের হাতে চলে আসবে। তবে টিকার মজুদ বাড়ার সঙ্গে সঙ্গে সংরক্ষণাগারের সক্ষমতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের।

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ১০ কোটি ডোজ টিকার বন্দোবস্ত করা হয়েছে বলে জানান নীতিনির্ধারকরা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ