শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ভারতের আসাম থেকে দুই দিনে অন্তত ২৪ রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের আসাম থেকে গত দুই দিনে ৭ শিশুসহ অন্তত ২৪ রোহিঙ্গাকে আটক করেছে দেশটির পুলিশ।

আজ রোববার সকালে রাজ্যটির গুয়াহাটি স্টেশন থেকে আটক করা হয় ৯ জনকে।

পুলিশ জানায়, আসাম থেকে ত্রিপুরা হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন তারা। এ সময় তাদের কাছে জাতিসংঘ শরণার্থী সংস্থার ভুয়া আইডি কার্ড পাওয়া যায়।

কর্তৃপক্ষ জানায়, আগরতলা-দেওঘর এক্সপ্রেসে এক ভারতীয় নাগরিকের সঙ্গে ভ্রমণ করছিলেন তারা। কাগজ পত্র না থাকায় তাদের বিরুদ্ধে অবৈধভাবে অণুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। এসব রোহিঙ্গারা কাজের সন্ধানে উত্তর প্রদেশে গেলেও ত্রিপুরা সীমান্ত দিয়ে আবার বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন।

এদিকে, চলতি সপ্তাহে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোহিঙ্গা সহ অবৈধ ভাবে অণুপ্রবেশ করা যেকোন ব্যক্তিই ভারতের নিরাপত্তার জন্য হুমকি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ