শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিজেপির সাংগঠনিক বৈঠকে হাতাহাতি, যুবনেতার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে বিজেপির সাংগঠনিক বৈঠক চলাকালীন হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় অসুস্থ হয়ে পড়েন বিজেপির যুবমোর্চার সহ-সভাপতি রাজু সরকার। দ্রুত তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ওই যুবনেতাকে মৃত বলে ঘোষণা করেন। খবর হিন্দুস্তান টাইমসের।

সূত্রের খবর, সোমবার হেস্টিংসে তিন জেলার নেতৃত্বের সঙ্গে যুবমোর্চার রাজ্য নেতাদের সাংগঠনিক বৈঠক ছিল। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন রাজু। কিন্তু বৈঠকের মধ্যে একটি ডায়েরি ঘিরে ঝামেলা শুরু হয়। হাতাহাতি বেঁধে যায়। সেই গণ্ডগোলের মধ্যেই অসুস্থ বোধ করেন রাজু। সেজন্য বৈঠকে ছেড়ে চলে যান। কিছুক্ষণ পর আবারও বৈঠকে যোগ দেন। সেইবারও বৈঠক থেকে বেরিয়ে যান। তারপরই সিঁড়ির কাছে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে রাজুর মৃত্যু হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ