মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

গার্মেন্টস খোলা, অবশেষে লকডাউন শিথিলের চিন্তা সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন শিথিল করার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমদের মূল লক্ষ্য হচ্ছে করোনা সংক্রমণ কমিয়ে আনা। কিন্তু আমাদের অন্যান্য কার্যক্রম ও চলমান রাখতে হবে। সে জন্য কিভাবে কাজ করা যায় আমরা তা পরিকল্পনা করছি। ’

প্রতিমন্ত্রী ‍ আরও বলেন, ‘আগামী ৫ আগস্ট পর্যন্ত যে কঠোর লকডাউন দেওয়া হয়েছিল, তা সরকার শিথিল করার চিন্তা করছে। মানুষের জীবন- জীবিকার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্তের কথা ভাবছে সরকার। তবে প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনার ওপর বাকি সব নির্ভর করবে।’

তিনি বলেন, ‘শিল্প কারখানা খুলে দেয়া হলে লকডাউন তো আর কঠোর থাকলো না। অন্যান্য অফিস খোলা হবে কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয় নি। তিন অথবা চার আগস্টের দিকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, কারখানা মালিকদের আমরা বলে দিয়েছি, যেন ঢাকায় কিংবা কারখানার আশেপাশে যারা রয়েছে তাদের দিয়ে যাতে কাজ করানো হয়। মালিকরা প্রতিশ্রুতি দিয়েছে যারা ঢাকায় আছে তাদের নিয়েই কাজ শুরু করবেন। যারা বাড়িতে গিয়েছেন তারা চাকরি হারাবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ