শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ডেঙ্গু হয়েছে কি না বুঝবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের মধ্যেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। তবে ডেঙ্গুর উপসরঙ্গুলো জানা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ দেওয়া সম্ভব। তাহলে চলুন জেনে নিই, ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো সম্পর্কে-

১। শরীরে তাপমাত্রা ভয়ানক ভাবে বাড়তে পারে।

২। শরীরে র‍্যাশ দেখা দিতে পারে।

৩। অসহ্য মাথা ব্যথা থাকবে।

৪। চোখের আশপাশে ব্যথা শুরু হবে।

৫। পেশী আর গাঁটে ব্যথা থাকতে হবে।

৬। বমি বমি ভাব আসলে।

৭। খিদে না পাওয়া।

৮। অনেক ক্ষেত্রে জ্বরের ৩-৪ দিন পর ঘারের কাছে গোলাপি রঙ হয়ে যেতে পারে।

তবে সব ধরনের ডেঙ্গু জ্বর হলেই যে চিকিৎসকের পরামর্শ নিতে হয়, তা নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ১৯০ মিলিয়ন ডেঙ্গু আক্রান্তের কথা নথিভুক্ত হয়েছে। এরমধ্যে ৯৬ মিলিয়নের ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয়।

যাদের ডেঙ্গু হওয়ার সম্ভাবনা বেশি থাকে?

জমা পানি রয়েছে, এমন অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায়।

১। যাদের পূর্বে ডেঙ্গু জ্বর হয়েছিল

২। রোগ প্রতিরোধ ক্ষমতা কম যাদের

৩। যাদের প্লেটলেট কাউন্ট কম

ডেঙ্গু হয়েছে কি না, যেভাবে জানতে পারবেন?

ডেঙ্গু জ্বর হয়েছে কিনা সেটা জানতে চিকিৎসকরা সাধারণত তিনটি পরীক্ষা করান। যেগুলো হলো-

১। ব্লাড কাউন্ট টেস্ট

২। এলিজা টেস্ট

৩। পিসিআর টেস্ট

ডেঙ্গু হলে যা করবেন?

উপরে বর্ণিত উপসর্গ কারো শরীরে দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়াও প্রাথমিক ভাবে বেশ কিছু চিকিৎসা গ্রহণ করতে পারেন। এগুলো হলো-

১। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।

২। প্যারাসিটামল খেতে হবে।

৩। বশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে।

ডেঙ্গু আক্রমণের সম্ভাবনা কমানোর জন্য কী করতে পারেন?

মশা ডিম পাড়তে পারে এমন কোনো স্থান রাখবেন না। বাসার কোথাও পানি জমতে দিবেন না, ফুল হাতা শার্ট পড়বেন, কয়েল জালিয়ে রাখবেন। একবার যাদের ডেঙ্গু হয়েছে তাদের আবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই সতর্ক থাকতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ