শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

যাত্রাবাড়ীতে কলরব শিল্পী মাহফুজ আলম রহ. স্মরণে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: কলরবের সিনিয়র শিল্পী মাহফুজুল আলম রহ. স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাজধানীর যাত্রাবাড়ীতে।

আজ শুক্রবার (১৩ আগস্ট) বাদ জুমা যাত্রাবাড়ী মডেল টাউন, বিবির বাগিচা সুতী খালপাড় ঢাকা- বায়তুল ইবাদাহ জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলরবের প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদাউস।

এ সময় উপস্থিত ছিলেন, জাগ্রত কবি মুহিব খান, মারকাজুল ইসলামীর পরিচালক মাওলানা হামজা ইসলাম, মাওলানা বদরুজ্জামান, মুফতি রেজাউল করীঢম আবরার, মাওলানা সারোয়ার হোসাইন, মাওলানা শোয়াইব, কলরব শিল্পীদের মধ্যে মাওলানা সাঈদ আহমদ, মাওলানা ইমতিয়াজ উদ্দীন মাসরুর, আবু রায়হান, ইলিয়াস হাসানসহ কলরবের সিনিয়র, জুনিয়র শিল্পীরা।

এ সময় বক্তারা বলেন, ‘কলরব শিল্পী মাহফুজুল আলম রহ. অল্প জীবনে যেসব কীর্তিমাখা কাজ করে গেছেন তা বর্তমান সমাজে বিরল। তার চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হবার নয়। আমরা তার মাগফেরাত কামনা করি।’

এছাড়া আজকের আলোচনা থেকে চারটি প্রস্তাবনা পেশ করা হয়। সেগুলো হলো, মাহফুজুল আলম রহ. এর নামে স্থায়ী পাঠাগার গঠন, তার নামে শিক্ষাবৃত্তি চালুকরণ, সদকায়ে জারিয়ামূলক কার্যক্রম চালুকরণ ও শিল্পীদের সুবিধা-অসুবিধা বিষয়ে স্থায়ী ফান্ড গঠন করা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ