বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ড্রোন দিয়ে কঠোর নজরদারি ইরান-তুরস্ক সীমান্তে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইরান-তুরস্ক সীমান্তে নিরাপত্তা জোরদার করতে ড্রোন ও হেলিকপ্টার দিয়ে কঠোর নজরদারি করছে তুরস্ক। দেশ দুটিতে সম্প্রতি রহস্যজনকভাবে দাবানল ছড়িয়ে পড়ার পর শরণার্থী ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়।

পর্যবেক্ষণ টাওয়ারের পাশাপাশি প্রথম ৫ কিলোমিটার সীমান্ত এলাকাজুড়ে তৈরি করা হয়েছে প্রাচীর। সীমান্ত এলাকায় অবৈধভাবে শরণার্থীদের প্রবেশ ও মাদক ব্যবসায়ীদের যাতায়াত বন্ধ করতে দেশ দুটির সীমান্তে এ কড়া নজরদারি শুরু হয়েছে।

প্রাচীর নির্মাণের জন্য সীমান্ত এলাকা থেকে স্থল মাইন অপসারন করা হচ্ছে। এ বছরের মধ্যে সীমান্ত এলাকায় প্রাচীর নির্মাণ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

৭ টন ওজনের ৩ মিটার উচু এবং এক ইঞ্চি পুরুত্বের কংক্রিটের স্লাব দিয়ে এ সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। ইরান-তুরস্ক সীমান্তে ১১০ কিলোমিটার এলাকাজুড়ে ৪ মিটার উচু এ প্রাচীর নির্মাণ করা হচ্ছে।

সীমান্তের ৪৪টি পয়েন্টে তুরস্কের ৯ ব্যাটেলিয়ন সীমান্তরক্ষী মোতায়েন করা হয়েছে। এছাড়া ৩৫টি টাস্কফোর্স ও পুলিশের ৭৫০টি অস্ত্রসজ্জিত গাড়ি নিয়মিত সীমান্তে টহল দিচ্ছে। এছাড়া ড্রোন ও হেলিকপ্টারের সাহায্যে সার্বক্ষণিকভাবে সীমান্তে নজরদারি করছে তুরস্ক। সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ