মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেনেড হামলায় ১২ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের করাচিতে গ্রেনেড হামলায় নারী ও শিশুসহ ১২ জন নিহত।

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ট্রাকে গ্রেনেড হামলায় নারী ও শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছে। হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন। একে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় শনিবার রাতে করাচি থেকে ট্রাকে করে তারা বাড়ি ফিরছিলেন। এ সময় বালদিয়া শহরে ওই ট্রাক লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। ঘটনা তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ ও কাউন্টার টেরোরিজম বিভাগ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ