মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

আফগানিস্তানের নতুন নাম ‘ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে ২০ বছর পর ফের ক্ষমতায় তালেবান। তালেবানদের ঘোষণা, এবার থেকে আফগানিস্তানের নাম হবে ‘ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান’ (Islamic Emirates of Afghanistan)।

গতকাল রোববার (১৫ আগস্ট) পদত্যাগের পর দেশ ছেড়ে পালিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। দেশ ছেড়ে পালিয়েছেন প্রতিরক্ষামন্ত্রীও।

কয়েকদিন থেকেই আফগানিস্তানের একের পর এক প্রাদেশিক রাজধানী আয়ত্বে নেয় তালেবান। রোববার তালেবান যোদ্ধারা রাজধানী কাবুলে প্রবেশ করে। এসময় দেশ ছেড়ে তাজিকিস্তানের উদ্দেশে রওনা হন প্রেসিডেন্ট আশরাফ গনি।

ফেসবুক পোস্টে গনি বলেছেন, কাবুলে রক্তপাত এড়াতে তিনি দেশ ছেড়েছেন। এদিকে, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তালেবানকে বিজয়ী ঘোষণা করেছেন আশরাফ গনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ