মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

আল্লামা বাবুনগরীর ইন্তেকালে মাওলানা শিব্বির আহমদ রশিদের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনাইদ বাবুনগরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামিয়া এমদাদিয়া কিশোরগঞ্জের মুহতামিম আল্লামা শিব্বির আহমদ রশিদ।

আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) সংবাদ মাধ্যমে প্রেরিত এক শোক বানীতে তিনি বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে জাতি একজন সুদক্ষ হাদীস বিশারদ, বিজ্ঞ হক্কানী আলেমেদ্বীন ও ইসলামের পথপ্রদর্শককে হারালো। তার খেদমত জাতি চিরদিন স্মরণ রাখবে। আল্লামা জুনায়েদ বাবুনগরী তাঁর জীবনে সুদক্ষ মেহনতের মাধ্যমে অসংখ্য আলেম তৈরি করে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদে কওমী অঙ্গনসহ দেশ বিদেশে শোকের ছায়া নেমে এসেছে।’

আল্লামা শিব্বির আহমদ রশিদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ