সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আবার টিকা এলে গ্রামের মানুষকে আগে দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডিসেম্বরের মধ্যে চুক্তিকৃত সব টিকা চলে এলে আমরা ৭ কোটি মানুষকে টিকা দিতে পারব। এই টিকা আগে গ্রামগঞ্জের মানুষকে দেয়া হবে।

শনিবার বিকেল ৪টার দিকে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামের লোকেরা টিকা কম পেয়েছেন। ফলে গ্রামে মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ কারণে আমরা গ্রামগঞ্জের মানুষকে বেশি টিকার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। বিশেষ করে পঞ্চাশোর্ধ্ব মানুষের মৃত্যু প্রায় ৯০ শতাংশ। তাই তাদের আগে টিকা দেবো।

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে জানিয়ে জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রীর সার্বিক দিক নির্দেশনায় আমরা করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছি। করোনার শুরুতে একটি ল্যাব ছিল পরীক্ষার জন্য। এখন দেশে সাড়ে ৭০০ ল্যাব করা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ