শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জন্মাষ্টমী উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে ভারতে আটকে পড়া পাসপোর্ট যাত্রীদের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরা অব্যাহত রয়েছে।

আজ সোমবার সকাল থেকে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ জানান, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে দুই দেশে সরকারী ছুটি থাকায় ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে আবারও যথারীতি নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

হিলি পানাম পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, এটি সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তাই আমাদের বন্দর অভ্যন্তরেও ভারতীয় ট্রাক থেকে পণ্য লোড-আনলোডসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সেকেন্দার আলী জানান, সরকারি ছুটির দিনেও অনন্য দিনের মত যাত্রী পারাপার স্বাভাবিক থাকে। তবে আপাতত দুই দেশের মাঝে যাত্রী পারাপার বন্ধ রয়েছে কিন্ত ভারতে আটকে পড়া যাত্রীরা দেশে ফেরত আসতে পারছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ