শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আজ থেকে শুরু হচ্ছে সাত কলেজের স্বশরীরে পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সশরীরে পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। অনার্স দ্বিতীয় বর্ষের বন্ধ হয়ে যাওয়া বিশেষ পরীক্ষা শুরু হবে বিকেল তিনটা থেকে। শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে খুশি। আর সাত কলেজের সমন্বয়ক জানান পরীক্ষা নিতে প্রস্তুত তারা।

করোনায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজও। তবে, আজ থেকে শুরু হচ্ছে সাত কলেজের সশরীরে পরীক্ষা। অংশ নেবেন অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। তবে যাদের কোন বিষয়ে পাশ ছিলো না, কিংবা পরীক্ষা দিতে পারেনি, এমন শিক্ষার্থীরা বিশেষ পরীক্ষায় বসবেন।

৯দিনের এই পরীক্ষা চলবে ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত। এরইমধ্যে কিছু শিক্ষার্থী সিট প্ল্যান দেখতে ক্যাম্পাসে হাজির হয়েছেন।

তারা বলেন, দীর্ঘদিন পর আমরা ক্যাম্পাসে ক্লাস করতে পারবো, সশরীরে পরীক্ষা দিতে পারবো এটা আমাদের জন্য অনেক খুশির সংবাদ। অফলাইন বা অনলাইন যেভাবেই হোক আমাদের পরীক্ষা নেয়া দরকার। আমরা পরীক্ষা দেয়াস্র জন্য প্রস্তুত রয়েছি।

সাত কলেজের সমন্বয়ক ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম খোন্দকার জানান, সশরীরে পরীক্ষা নেয়ার জন্য প্রস্তুত তারা। তিনি বলেন, কলেজের গেইটে প্রবেশের ক্ষেত্রে সামাজিক দুরত্বসহ সকল ধরনের স্বাস্থ্যবিধি মানার সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। প্রবেশমুখে হ্যান্ড স্যানিটাইজার এবং তাপমাত্র মাপার যন্ত্র থাকবে। পরীক্ষা কেন্দ্রেও সামাজিক দুরত্ব মেনেই বসানো হবে। কোন শিক্ষার্থীর যদি শরীরের তাপমাত্র বেশি থাকে তাহলে তাকে আলাদা বসানোর ব্যবস্থা করা হবে।

এ বছরের ১০ই মার্চ শুরু হয়েছিল এই পরীক্ষা। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ৪ঠা এপ্রিল বন্ধ হয়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ