সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অভিনয় ছেড়ে ধর্মকর্মে ঝুঁকেছেন দুই অভিনেত্রী! মোহাম্মদপুর পূর্ব থানা কমিটি গঠন উপলক্ষে বিকেএমের দায়িত্বশীল সভা মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক উপপ্রধানের হাতে কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ মাগুরার শ্রীপুরে জমিয়তের ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সংস্কৃতিচর্চার অধিকার আছে কিন্তু ধর্মচর্চার অধিকার কই? মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি আরএসএস প্রধানের বক্তব্যের তীব্র সমালোচনা ওয়াইসির

তালেবানকে স্বীকৃতি দেয়ার বিষয়ে যা বললো যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি এখনই ভাবছে না যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। একই সঙ্গে দেশটি বলেছে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার পর সে দেশে মার্কিন কূটনৈতিক মিশন রাখা হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। খবর এএফপি’র।

[caption id="" align="aligncenter" width="349"]May be an image of book এ বইটিসহ মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত বইগুলো কিনতে ছবিতে ক্লিক করুন।[/caption]

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি ২৮ আগস্ট (শুক্রবার) সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, (তালেবান সরকারকে) স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্র বা আমাদের আন্তর্জাতিক অংশীদারদের কোন তাড়া নেই।’

জাস্ট আর্থ নিউজের তথ্য মতে সাকি বলেন, ‘আমি স্পষ্ট করতে চাই- যুক্তরাষ্ট্র কিংবা আন্তর্জাতিক অংশীদার যাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের কারও এ ধরনের স্বীকৃতি দেওয়ার কোন ভাবনা শিগগিরই নেই।’

[caption id="" align="aligncenter" width="344"]May be an image of text এ বইটিসহ মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত বইগুলো কিনতে ছবিতে ক্লিক করুন।[/caption]

এর আগে যুক্তরাষ্ট্র বলেছিল, আফগান ভূমিকে সন্ত্রাসের ঘাঁটি না বানালে এবং মানবাধিকার বিশেষ করে নারীদের প্রতি শ্রদ্ধা দেখালে ভবিষ্যৎ তালেবান সরকারকে তারা স্বীকৃতি দিতে পারে।

[caption id="" align="aligncenter" width="354"]May be an image of text এ বইটিসহ মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত বইগুলো কিনতে ছবিতে ক্লিক করুন।[/caption]

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নিড প্রাইস বলেছেন, তালেবান যুক্তরাষ্ট্রকে বাকি আমেরিকান সৈন্য প্রত্যাহারের পর কাবুলে মার্কিন কূটনীতিক উপস্থিতি বজায় রাখতে বলেছে। তালেবান নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করেছে। কিন্তু এসব আসলে কথার কথা। কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ওয়াশিংটনকে আরো নিশ্চয়তা আদায় করতে হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ