সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

আফগানিস্তানে বিপর্যয়ের জবাব আমেরিকাকেই দিতে হবে: ইরানের নতুন প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ভয়াবহ মানবাধিকার বিপর্যয়ের জবাব আমেরিকাকেই দিতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি।

তিনি বলেন, মার্কিন হত্যা, নির্যাতন, দখলদারিত্ব এবং ধ্বংসযজ্ঞের কারণে আফগানিস্তানের বহু নারী ও শিশু দুর্দশা বয়ে বেড়াচ্ছে। স্থানীয় সময় বুধবার মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট রাইসি এসব কথা বলেন।

রাইসি আরো বলেন, গত দুই দশক ধরে আফগানিস্তানে যা কিছু ঘটেছে তা মার্কিনিদের মানবাধিকার লঙ্ঘনের নমুনা। এসময়ে আফগানিস্তানে বহুসংখ্যক নারী ও শিশু হতাহত কিংবা পঙ্গু হয়েছেন।

বলেন, আফগান যুদ্ধ এ কথাই প্রমাণ দিচ্ছে যে, মার্কিনবাহিনী বিশ্বের যেখানে গেছে, সেখানে নিরাপত্তা দেয়ার পরিবর্তে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা বিনষ্ট করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ