বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামের আলোকে দেশ পরিচালিত হলে জনপ্রত্যাশা পূরণ হতো: গাজী আতাউর রহমান বিকেএম নড়াইল জেলা শাখার দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ফেনীতে ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম   ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতার পথে সৌদি আরব এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

‘আল্লামা বাবুনগরী রহ. ছিলেন আপসহীন ও সাহসী রাহবার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল বলেন, জুনায়েদ বাবুনগরী রহ. ছিলেন একজন আপসহীন ও সাহসী রাহবার।

‘শত প্রতিকুলতার মাঝেও তিনি আপসহীন ও সাহসী ভূমিকা রেখেছেন। জেল-জুলুম ও নির্যাতন করেও তাকে দমানো যায়নি। তিনি আকাবিরে দেওবন্দের উজ্জল নমুনা। সুতরাং এ সমাজ পরিবর্তন করতে হলে ছাত্র সমাজকেও সকল প্রতিকুলতা উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে।’

আজ শুক্রবার সকালে পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত হেফাজতে ইসলামের সাবেক আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর জীবনাদর্শ আলোচনা ও দুআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাখা সভাপতি কে এম দেলোয়ার আল হোসাইনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাকিব সাঈফীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি আব্দুর রহীম সাঈদ, বায়তুলমাল সম্পাদক হাফেজ মাহমুদুল হাসান, মুহাম্মদ আবু মুসা, নাঈমুল ইসলাম প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ