বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

৯/১১ হামলার তদন্ত প্রতিবেদন প্রকাশের নির্দেশ বাইডেনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০০১ সালের টুইন টাওয়ার হামলা তদন্তের পূর্ণাঙ্গ চিত্র এবং গোপনীয় প্রতিবেদন প্রকাশের জন্য এফবিআইকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গতকাল শুক্রবার এনিয়ে নির্বাহী আদেশে সই করেন তিনি।

কংগ্রেস এবং ওই হামলায় আক্রান্তদের পরিবারের প্রবল চাপের মুখে এই নির্দেশ দিয়েছেন তিনি।

ওই আদেশে বলা হয়েছে, আগামী ছয় মাসের মধ্যে পূর্ণ রেকর্ড প্রকাশ করতে হবে। তবে অতি গোপনীয় কিছু থাকলে আইনজীবীদের সঙ্গে আলোচনা করতে হবে।

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর তিনটি প্লেন ছিনতাই করা হয়, এরপর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার-টুইন টাওয়ার হামলা চালায়। এতে পুরোপুরি ধুলিস্যাৎ হয়ে যায় সুউচ্চ ভবন দুটি। প্রাণ হারান প্রায় আড়াই হাজার মানুষ, ক্ষতিগ্রস্ত হন ২০ হাজারেরও বেশি। এ ঘটনায় সৌদি সরকার বা সরকারের কর্মকর্তারা অর্থায়ন করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে রিয়াদ। এটা একটা ভুল অভিযোগ করা হয় বলা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ