বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
লাইফ সাপোর্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম   ঐতিহাসিক চুক্তির মাধ্যমে পারমাণবিক সক্ষমতার পথে সৌদি আরব এমপি নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী  ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে চবিতে মানববন্ধন বসুন্ধরা মারকাজে দেওবন্দের মুহতামিমের বিশেষ বয়ান ও দরসে বুখারি

হাসপাতালের ১১তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালের ১১তলা থেকে পড়ে রিয়াজ উদ্দিন (৪৩) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।

রবিবার আনুমানিক সকাল ১০টার দিকে তিনি ওই হাসপাতালের ১১ তলার জানালা থেকে নিচে পড়ে যান।

হাসপাতাল কর্তৃপক্ষর কাছ থেকে খবর পেয়ে মিরপুর থানার পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে সন্ধ্যায় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়। সোমবার তার ময়নাতদন্ত করা হবে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাজিরুর রহমান বলেন, রিয়াজ উদ্দিন রাজধানীর কল্যাণপুর এলাকায় থাকতেন। তার আত্মীয়-স্বজন জানিয়েছেন, দীর্ঘাদিন ধরে গ্যাস্টিক-আলসার ও পাইলসের সমস্যায় ভুগছিলেন তিনি। এর আগে তার নিউরোলোজিক্যাল সমস্যাও ছিল। দুদিন আগে তার প্রচণ্ড ব্যথা শুরু হয়, ব্যথার কারণে আজ তাকে ইবনে সিনা হাসপাতালে আনা হয়।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ৯টা ৪৭ মিনিটে তিনি ১১ তলায় ওঠেন। এরপর জানালার গ্রিলের পাশে একটি পানির বোতল ও কাগজ রাখা দেখা গেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ