বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু পরীক্ষা দিতে পারবে: শিক্ষামন্ত্রী  নবীজি (সা.) যেভাবে পানি পান করতেন চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২০ চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী  ভারতের আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে চবিতে মানববন্ধন বসুন্ধরা মারকাজে দেওবন্দের মুহতামিমের বিশেষ বয়ান ও দরসে বুখারি ‘২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে আমরা দৃঢ়প্রতিজ্ঞ’  চট্টগ্রামে পুড়ে ছাই মাদরাসা, কর্তৃপক্ষের দাবি নাশকতা বিশ্বের সবচেয়ে বড় আরবি ক্যালিগ্রাফি গ্রন্থাগার মদিনায়

১৩ সেপ্টেম্বর থেকে দরস শুরু হচ্ছে চট্টগ্রাম দারুল মা'আরিফে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি মাসের আগামী ১৩ সেপ্টেম্বর ২০২১ ইং, সোমবার থেকে শুরু হচ্ছে জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের দরস। মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে।

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) মাদরাসার নিজস্ব প্যাডে এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

তাতে বলা হয়, ‘জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রাম- এর ১৪৪২-৪৩ হিজরী মোতাবেক ২০২১-২২ ঈসায়ী শিক্ষাবর্ষের নতুন-পুরাতন সকল ছাত্রদের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, পরম করুণাময় মহান আল্লাহর উপর ভরসা রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ০৫-০৯-২০২১ ইং তারিখে ইস্যুকৃত প্রজ্ঞাপনের আলোকে আগামী ১৩ সেপ্টেম্বর ২০২১ ইং, সোমবার হতে জামেয়ার সকল বিভাগের সবক শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ! সুতরাং, সবাইকে আগামী ১২ সেপ্টেম্বর রবিবারের মধ্যে সরকার ঘোষিত গাইডলাইন ও স্বাস্থ্যবিধি মেনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশ দেয়া হচ্ছে।’

No photo description available.
উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর, সকাল ১০ ঘটিকায় জামেয়ার শিক্ষক মিলনায়তনে এক জরুরি পরামর্শ সভার আহ্বান করা হয়েছে। তাই ১১ সেপ্টেম্বর, শনিবারের মধ্যে সম্মানিত শিক্ষক-কর্মচারীবৃন্দকে জামেয়ায় উপস্থিত থাকতে বলা হচ্ছে।

বি.দ্র: সংশ্লিষ্ট সকলকে মাস্ক ব্যবহার/ হ্যান্ড স্যানিটাইজিং-সহ সকলপ্রকার স্বাস্থ্যসুরক্ষা নীতিমালা অবলম্বন করতে হবে। এবং জামেয়ার পক্ষ থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন বা টিকা গ্রহণ করতে উৎসাহিত করা হচ্ছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ