মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

মুফতীয়ে আজমের জানাজায় অংশ নিতে জনতার ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী।। 

হাটহাজারী প্রতিনিধি>

দারুল উলূম হাটহাজারীর ‘মহাপরিচালক’ ও মুফতীয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. জানাজায় অংশ নিতে ভক্ত, অনুসারী ও ছাত্রদের ঢল নেমেছে।

মুফতীয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ.কে শেষ বারের মতো দেখতে হাজির হয়েছেন হাজারও মানুষ। এ সময় প্রিয় শায়েখকে একনজর দেখার জন্য মাদ্রাসা মাঠে দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় অনেককে। অনেকের চোখে পানি, কেউ কেউ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। যেন এমন একটি ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিলেন না।

আজ বুধবার  (৮ সে্েপটম্বর আগস্ট) রাত ১১ টায় হাটহাজারী হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণে মুফতীয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ..-এর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে এখনো যেভাবে হাটহাজারীতে উপস্থিত হচ্ছেন ভক্ত অনুসারীরা এতে জায়গা সংকুলান না হলে মাদরাসার বাইরেও জানাজা অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা রয়েছে।

মুফতীয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. কে হাটহাজারী মাদরাসার উত্তর পাশের বাইতুল আতীক জামে মসজিদ সংলগ্ন কবরস্থান ‘মাকবারায়ে জামিয়া’তে দাফন করা হবে।

আজ দুপুরের পর থেকেই কবর খননের কাজ শুরু হয়।

আল্লামা আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর কবরের উত্তরাংশে আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ. এর কবরের জায়গা নির্ধারণ করা হয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রাত ১১টায় হাটহাজারী মাদরাসার মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ