সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের

গ্রাহকসহ নীল নদে উল্টে গেল ভাসমান রেস্টুরেন্ট (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

মিশরের নীল নদের তীরে ভাসমান একটি রেস্টুরেন্ট গত বৃহস্পতিবার রাতে উল্টে গিয়ে ডুবে যেতে শুরু করে। এ সময় রেস্টুরেন্টির ভেতরে অনেক গ্রাহক খাবার খাচ্ছিলেন বলে জানিয়েছে আরব নিউজ।

মিশরীয় সংবাদ ওয়েবসাইটের মতে, রেস্তোরাঁটি স্ট্যাসিয়া নামে পরিচিত। তা মানসৌরা শহরের "আল-মাশায়েহ আল-সুফলিয়া" এলাকায় অবস্থিত।

দুর্ঘটনা ঘটার সাথে সাথে উদ্ধারকারী দলের সদস্যরা তাৎক্ষণিকভাবে রেস্টুরেন্ট থেকে গ্রাহকদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। দুর্ঘটনায় আহত হয়েছেন এবং ডুবে গেছেন এমন লোকদের অনুসন্ধান শুরু করে।

কিছু সূত্র নিশ্চিত করেছে, এই ঘটনায় তিনজন বেসামরিক ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে, এ ছাড়া বাকি সবাই রেস্টুরেন্ট থেকে নিরাপদে বের হতে পেরেছেন বলে সূত্রগুলো নিশ্চিত করেছে।

দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছে। প্রাথমিকভাবে জানা গেছে রেষ্টুরেন্টটিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি লোকসমাগম ছিল। এর ফলে রেস্টুরেন্টে নদীতে ঢলে পড়তে শুরু করে।

ভিডিও:

সূত্র: আরব নিউজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ