সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের

তালেবানের সাথে সংলাপের আহ্বান জানালো জাতিসঙ্ঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তালেবানের সাথে সংলাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফিরে আসার বিষয়টি সাহেল অঞ্চলের জিহাদিদের উৎসাহিত করতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন জাতিসঙ্ঘ প্রধান।

বৃহস্পতিবার এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে গুতেরেস এমন মন্তব্য করেন।

জাতিসঙ্ঘ মহাসচিব বলেন, ‘আমাদের অবশ্যই তালেবানের সাথে সংলাপ বজায় রাখতে হবে। আফগান জনগোষ্ঠীর প্রতি সংহতির মানসিকতা নিয়ে সংলাপে সরাসরিভাবে আমাদের নীতিগুলো নিশ্চিত করতে হবে।’

গুতেরেস বলেন, আফগানিস্তানে ‘অর্থনৈতিক ধস’ বিশ্বকে অবশ্যই এড়াতে হবে।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে না নেয়ার বা বিশ্বব্যাপী জব্দ করে রাখা আফগান তহবিল ছাড়ের আহ্বান জানানো ছাড়াই জাতিসঙ্ঘ প্রধান পূর্বাভাস দেন যে ‘আর্থিক সামগ্রী’ আফগানিস্তানের অর্থনীতির ‘দম নেয়ার’ সুযোগ করে দেবে।

এক্ষেত্রে গুতেরেস বলেন, তালেবান তাদের গঠিত সরকারের স্বীকৃতি, আর্থিক সহযোগিতা চেয়েছে ও নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছে। সূত্র : বাসস

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ