বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

সেই ৬ ফিলিস্তিনিকে ধরতে জর্ডানের সাহায্য চাইল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের কারাগার থেকে পালিয়ে যাওয়া ছয় ফিলিস্তিনি বন্দীকে ধরে দিতে জর্ডানের সাহায্য চেয়েছে তেল আবিব। হিব্রু ভাষার পত্রিকা ইসরাইল আল ইয়াউম শুক্রবার এ তথ্য জানিয়েছে।

পত্রিকাটি এক প্রতিবেদনে লিখেছে, বন্দীরা পালিয়ে যাওয়ার পর পাঁচ দিন পার হয়েছে। কিন্তু এখনো তাদের খোঁজ পায়নি ইসরাইল। এ অবস্থায় ইসরাইলি নেতারা জর্ডান সরকারের সহযোগিতা চেয়েছে। ইসরাইল ধারণা করছে বন্দীরা হয়তো সীমান্তের ওপারে চলে গেছে।

জর্ডানের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ইসরাইলি কর্মকর্তারা তাদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে।

এদিকে, পালিয়ে যাওয়া বন্দীদের স্বজনদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। নতুন করে আরো পাঁচজনকে আটক করেছে তারা। এর আগেও আরো কয়েকজনকে ধরে নিয়ে গেছে বর্ণবাদী বাহিনী।

ইসরাইলের একটি কারাগার থেকে সম্প্রতি ছয় ফিলিস্তিনি বন্দী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা আন্ডারগ্রাউন্ড একটি টানেলের মধ্যদিয়ে পালিয়ে গেছেন।

কঠোর নিরাপত্তাবেষ্টিত ইসরাইলি কারাগার থেকে পালিয়ে যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন হচ্ছেন ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সদস্য। বাকি একজন ফাতাহ আন্দোলনের শহীদ ব্রিগেডের সদস্য।

সূত্র: পার্সটুডে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ