বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

সৌদি আরবে ৩ কোটি ৯০ হাজার করোনার টিকা প্রয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে এখন পর্যন্ত সৌদি আরবে ৩ কোটি ৯০ হাজার টিকা প্রয়োগ সম্পন্ন হয়েছে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটিতে ৫৮৭ টি দানকেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যেখানে দেশটির সকল নাগরিক ও দেশটিতে বসবাসরত প্রবাসীদের করোনার টিকা দেওয়া হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স-এর তথ্য অনুযায়ী, সৌদি আরবে সব মিলিয়ে প্রায় ৫৬.৫ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হয়েছে।

সৌদি স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে দেশটির নাগরিকদের দ্রুতই ভ্যাকসিন নেওয়ার জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিটেরস জানিয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের সাথে ফ্লাইট চালু করবে সৌদি আরব।

সম্প্রতি সৌদি আরবের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, সে নিষেধাজ্ঞা আবারো উঠিয়ে নেওয়া হলো।

সূত্র: আল-আরাবিয়া।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ