বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

আইভরিকোস্টে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আইভরিকোস্টের উত্তরাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ জন নিহত হয়েছে। এতথ্য গণমাধ্যমকে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর কর্মকর্তারা। খবর এএফপি’র।

সেনাবাহিনী জানায়, মিগ-২৪ নামের একটি হেলিকপ্টার এ বিধ্বস্ত হয়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারের কোন এক সময়ে এ মর্মান্তিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, টোগোলোকায়ির কাছে বুরকিনা ফাসোর সাথে লাগোয়া দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তে এ হেলিকপ্টারের সাহায্যে পর্যবেক্ষণ মিশন চালানো হচ্ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ওই হেলিকপ্টারে থাকা সকলে প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ