বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

ইসরায়েলি পুলিশের গুলিতে এক ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরায়েলি পুলিশের গুলিতে এক ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার জেরুসালেমের ওল্ড সিটিতে এই ঘটনা ঘটে। তবে ইসরায়েলি পুলিশের অভিযোগ, ঐ ব্যক্তি ছুরি নিয়ে তাদের উপর হামলার চেষ্টা করেছিল। রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

নিহত ওই ব্যক্তি পূর্ব জেরুসালেমের একটি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। ইসরায়েলের কারাগার থেকে পালিয়ে আসা বন্দিদের সমর্থনে এদিন আল আকসা মসজিদ প্রাঙ্গনে কয়েক হাজার ফিলিস্তিনি সমবেত হয়ে বিক্ষোভ করছিল।

তাদের অভিযোগ, ওই বন্দিদের ধরতে তাদের স্বজনদের গ্রেপ্তার ও নির্যাতন করছে দেশটির পুলিশ। এরই মধ্যে পালিয়ে যাওয়া দুই বন্দিকে ধরতে সক্ষমও হয়েছে নিরাপত্তা বাহিনী। এদিকে, শুক্রবার বিকেলে ইসরায়েলে রকেট হামলা চালায় হামাস। এর বিরুদ্ধে শনিবার গাজায় হামাসের স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সূত্র: রয়টার্স

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ