সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের

কুমিল্লায় ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাকচাপায় এক অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে ময়নামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ময়নামতি হাইওয়ে থানার এসআই আবদুর রহমান জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কে ময়নামতি এলাকায় একটি অটোরিকশা দাঁড়িয়ে রেখে যাত্রীরা যাত্রীরা ভাড়া পরিশোধ করছিলেন। সকাল ৬টার দিকে একটি ট্রাক কুমিল্লার দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ তিনজন নিহত হন।

এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ