সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের

জানুয়ারির মধ্যে ইরাক থেকেও সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্র আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করবে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম পার্স টুডে।

এ বিষয়ে ইরাকের সেনাবাহিনীর জয়েন্ট অপারেশন্স কমান্ডের মুখপাত্র তাহসিন আল খাফাজি জানান, ইরাক ও যুক্তরাষ্ট্ররে মধ্যে কৌশলগত আলোচনার ভিত্তিতে এ তারিখ নির্ধারণ করা হয়েছ।

তিনি আরও জানান, এরইমধ্যে মার্কিন সেনারা ইরাক ছাড়তে শুরু করেছে। আইন আল আসাদ ঘাঁটির একাংশ এবং আল হারির ঘাঁটি ছাড়া আর কোথাও মার্কিন সেনাদের উপস্থিতি নেই বললেই চলে।

প্রসঙ্গত, সাদ্দাম সরকারের পতনের পর ২০০৩ সাল থেকে ইরাকে দখলদার মার্কিন সেনারা অবস্থান করছে। ইরাকের সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলো মার্কিন সেনা উপস্থিতির বিরোধী। ইরাকের সংসদও মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ