বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

ভারি বর্ষণে ডুবল দিল্লির বিমানবন্দর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে ভারি বর্ষণের কারণে পানিতে ডুবে গেছে ইন্দিরা গান্ধী বিমানবন্দরের কিছু অংশ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ইতোমধ্যে ভারি বর্ষণের কারণে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। শুক্রবার ১ হাজার মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা ৪৬ বছরের মধ্যে সর্বোচ্চ।

ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরের রানওয়ে তলিয়ে গেছে পানিতে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ‘আকস্মিক ভারি বৃষ্টি’র কারণে বিমানবন্দরে পানি জমে গিয়েছিল। বর্তমানে এ সমস্যার সমাধান করা হয়েছে।

টুইটে কর্তৃপক্ষ জানায়, আমাদের কর্মীরা দ্রুত এ সমস্যার সমাধান করেছেন।

ভারতের আবহাওয়া বিভাগ জানাচ্ছে, দিল্লি ও এর আশপাশের এলাকায় বজ্রসহ ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ