মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের সব কওমি মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সংগঠনটির আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা নুরুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, অবশেষে ১২ সেপ্টেম্বর থেকে দেশের সব কওমি মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিগত বেশ কয়েক মাস ধরে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ দায়িত্বশীলদের কাছে আমরা বারবার মাদ্রাসা খুলে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছিলেন। আলহামদুলিল্লাহ সরকার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার। এজন্য আমরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

আমরা আশা করি করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো সুন্দরভাবে তাদের দৈনন্দিন কাজ আনজাম দিয়ে যাবে।

বিবৃতিতে হেফাজত আমীর ও মহাসচিব শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিশেষ করে কওমি মাদ্রাসার দায়িত্বশীল ও ছাত্র-শিক্ষকদের প্রতি করোনা স্বাস্থ্যবিধি মেনে পাঠদানসহ মাদ্রাসার দৈনন্দিন কাজ পরিচালনা করার জন্য আহ্বান জানান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ