সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩ বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের

হামাসের ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় শুক্রবার সন্ধ্যায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের বেশ কয়েকটি যুদ্ধবিমান গাজার কয়েকটি স্থানে ওই বোমা হামলা চালায়। খবর আলজাজিরার।

হামাসের ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে দাবি করেছে ইসরায়েল। ইহুদিবাদী দেশটি আরও দাবি করেছে, হামাসের রকেট হামলার প্রতিশোধ নিতে ওই হামলা চালানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ইসরায়েল দাবি করেছে, গত সপ্তাহে দেশটির কারাগার থেকে পলাতক ৬ ফিলিস্তিনি বন্দির মধ্যে দুজনকে আটক করা হয়েছে।

আটক দুই কারাগার পলাতক বন্দির নাম জাকারিয়া জুবেইদি এবং মাহমুদ আল-আরিদা। তারা ইসলামিক জিহাদের সদস্য।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ