বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

দায়িত্ব থেকে সরানো হলো সৌদি বাদশাহর বিশেষ সহকারীকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের বিশেষ দপ্তরের প্রধান নাসির বিন আব্দুল রাজ্জাক আল-নাফিসিকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বাদশাহ রোববার এক রাজকীয় ডিক্রি জারির মাধ্যমে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। খবর সৌদি প্রেস এজেন্সির।

নাসির বিন আব্দুল রাজ্জাকের পদে আব্দুল আজিজ বিন ইব্রহিম আল-ফয়সালকে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে কেন এ পরিবর্তন আনা হয়েছে, তা জানানো হয়নি। এ ছাড়া রোববার আরও দুটি রাজকীয় ডিক্রি জারি করেন সৌদি বাদশাহ।

এর একটিতে মজিদ বিন মোহাম্মদ আল-মজিদকে মন্ত্রী পদমর্যাদায় ন্যাশনাল সাইবার সিকিউরিটি অথরিটির গভর্নর নিযুক্ত করা হয়।

এবং অপরটিতে বদর বিন আব্দুল রহমান আল-কাদিকে ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ