সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

ব্যাংকের ৩ কর্মকর্তার ৭ বছর কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জ কৃষি ব্যাংকের ম্যানেজার আলী আহম্মদ, দ্বিতীয় কর্মকর্তা হাবিবুর রহমান এবং কর্মকর্তা আশরাফ হোসেনকে দুটি ধারায় ৭ বছরে কারাদণ্ড দিয়েছেন বিশেষ জজ আদালত।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সাড়ে ১২টায় বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এই রায় প্রদান করেন।

মামলার বিবরণীতে জানা যায়, ২০০৯ সালে ৯ ডিসেম্বর কৃষি ব্যাংক মাদারগঞ্জ শাখায় ব্যাংক কর্মকর্তা আসামি আশরাফ হোসেন জনৈক নূর হোদা, পিতা মৃত মনিরুজ্জামানের নামে একটি ব্যাংক একটি হিসাব খুলেন। হিসাবটিতে ভুয়া টিটির মাধ্যমে ৪০ হাজার টাকা জমা করে। এবং পরে নূর হোদার কাছ থেকে একটি চেক গ্রহণ করে আশরাফ হোসেন ৪০ হাজার টাকা উত্তোলন করেন।

এই অভিযোগে দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইলের সহকারি পরিচালক সৈয়দ আহমদ বাদী হয়ে ২০২১ সালে ১১ নভেম্বর মাদারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় শুনানি শেষে সোমবার দুপুর সাড়ে ১২টায় আদালত এই রায় প্রদান করেন। রায় প্রদান কালে আসামি আশরাফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন না।

দুর্নীতি দমন কমিশনের পক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ জজ আদালতের কমিশনের পিপি অ্যাডভোকেট মো. লুৎফর রহমান রতন।

আইনজীবী লুৎফর রহমান রতন বলেন, আসামিদের বিরুদ্ধে এটি দুর্নীতির মামলা। আসামিরা যোগসাজশের মাধ্যমে ভুয়া টিটির মাধ্যমে ব্যাংকের টাকা আত্মসাৎ করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।

আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল্লাহ। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সঠিক না। তারা উচ্চ আদালতে ন্যায়বিচার পারেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ