বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

ওমানে দেড় বছর পর মসজিদে জুমার নামাজের অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রায় দেড় বছর পর ওমানের মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে নিবন্ধন করে মসজিদে জুমার নামাজ আদায় করতে পারবেন।

ওমানের ধর্ম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে জুমার নামাজের জন্য মসজিদ খোলার অনুমোদন দেওয়া হয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট লিংকে অনলাইন নিবন্ধনের মাধ্যমে জুমা আদায়ে অনুমোদনের আবেদন করা যাবে।

বিবৃতিতে আরো বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে জুমার নামাজে মসজিদের ধারণক্ষমতার অর্ধেক মুসল্লি অংশ নিতে পারবেন। তাছাড়া করোনা সংক্রমণ রোধে মুসল্লিদের অন্তত একটি টিকা নিতে হবে।

করোনায় সংক্রমণ রোধে দীর্ঘ ১৮ মাস পর্যন্ত মসজিদে জুমার নামাজ স্থগিত ছিল। এরপর দেশটির স্বাস্থ্যমন্ত্রী অবস্থার উন্নতির কথা জানালে মসজিদে জুমার নামাজ আয়োজনের অনুমোদন দেওয়া হয়।

এক বিবৃতিতে ওমানের স্বাস্থ্যমন্ত্রী ড. আহমদ মোহাম্মদ আল সায়িদ জানান, ওমানে করোনা পরিস্থিতি ক্রমাগত উন্নতি হচ্ছে। নতুন সংক্রমণ ও মৃত্যু সংখ্যার ক্রমাগত হ্রাস পাচ্ছে। বর্তমানে ওমানে মাত্র ২০জন রোগী আইসিইউতে আছেন। তবে সতর্কতামূলক সবাইকে স্বাস্থ্যবিধি ও সব ধরনের সুরক্ষামূলক পদক্ষেপ অনুসরণের প্রতি স্বাস্থ্যমন্ত্রী গুরুত্বারোপ করেন।

ওমানের শতকরা ৯২ ভাগ লোক করোনা টিকার প্রথম ডোজ নেন। এদের মধ্যে ৭৪ ভাগ উভয় ডোজ সম্পন্ন করেন। আগামী মাসের শেষ নাগাদ করোনা টিকার উভয় ডোজ শতভাগ নিশ্চিত করা হবে বলে জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী। সূত্র: টাইমস অব ওমান

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ