বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের উদমপুর জেলার পাটনিটপ এলাকার কাছের একটি পাহাড়ে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

আর্মি এভিয়েশনের ওই হেলিকপ্টারের পাইলটরা দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর আহত অবস্থায় মেজর রোহিত কুমার এবং মেজর অনুজ রাজপুতকে হেলিকপ্টার থেকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়। সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা দু'জনেই প্রাণ হারিয়েছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে পাহাড়ের পাশে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পড়ে আছে এবং স্থানীয় লোকজন ওই পাইলটদের উদ্ধারের চেষ্টা করছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার সাড়ে ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এক টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এই খবর তাকে ব্যথিত করেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ