সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

ক্যামেরুনে বিদ্রোহীদের আক্রমণে ১৫ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ক্যামেরুনে বিদ্রোহীদের আক্রমণে সেনাবাহিনীর অন্তত ১৫ সদস্য নিহত হয়েছেন। এছাড়া পৃথক হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন বেসামরিক মানুষও। দেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে আল-জাজিরা।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিবৃতির মাধ্যমে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভারী অস্ত্র-শস্ত্রে সজ্জিত বিদ্রোহীরা গেল ১৬ সেপ্টেম্বর দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ব্যামেসিং শহরে এলিট র‍্যাপিড ইন্টারভেনশন ফোর্সের কনভয়ে আক্রমণ চালায়।

বিবৃতিতে দাবি করা হয়, বিদ্রোহীরা আইইডি এবং অ্যান্টি-ট্যাংক রকেট লঞ্চার ব্যবহারের মাধ্যমে সেনা কনভয়ের গাড়িগুলো ধ্বংস করে দেয়। মূলত এর পরপরই প্রবল গুলিবর্ষণ শুরু হয়। এতেই সামরিক সদস্য নিহতের ঘটনাটি ঘটে। এছাড়া গেল ১২ সেপ্টেম্বর ওই একই অঞ্চলের কুমবো এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটিতেও আইইডি দিয়ে আক্রমণ চালানো হয়।

বিশ্লেষকদের মতে, ক্যামেরুনে চার বছরেরও বেশি সময় যাবত অস্থিরতা বিরাজ করছে। দেশটির আইনজীবী ও শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে দমন-পীড়ন চালানোর পর থেকেই সংকটের সূচনা হয়। সরকারের সেই পদক্ষেপের পর থেকেই মূলত দেশটির বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন গ্রুপ একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তারা ক্যামেরুন থেকে আলাদা হয়ে অ্যাম্বাজোনিয়া নামে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়।

জাতিসংঘের তথ্য জনুযায়ী, ভয়াবহ এই সংঘর্ষে এখন পর্যন্ত চার হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। অপর দিকে প্রাণ বাঁচাতে ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন সাত লাখেরও অধিক লোক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ