বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮


জমিয়ত সহ-সভাপতি আনসারীকে দেখতে গেলেন জমিয়ত মহাসচিব ড.ইকরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগর জমিয়তের প্রধান সমন্বয়কারী মাওলানা শহিদুল ইসলাম আনসারী রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতলে পিসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাঁকে দেখতে যান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

সাথে ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা মুফতি শেখ মুজিবুর রহমান, জমিয়ত ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি প্রিন্সিপাল মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজী।

জমিয়ত মহাসচিব আনসারীর চিকিৎসার খোঁজ-খবর নেন। সেখানে উপস্থিত ছিলেন আনসারী সাহেবের ছেলে মাওলানা ফয়সাল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ