সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

এক সপ্তাহ বিনা মূল্যে সেবা দিবে সৌদি ডিজিটাল লাইব্রেরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এক সপ্তাহের জন্য বিনা মূল্যে ডাটাবেজ ব্যবহারের সুযোগ দিয়েছে ‘সৌদি ডিজিটাল লাইব্রেরি’। ২৩ সেপ্টেম্বর দেশটির ৯১তম জাতীয় দিবস উপলক্ষে এই ঘোষণা দেওয়া হয়।

সৌদি ডিজিটাল লাইব্রেরি সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি অনলাইন পাঠাগার। ১৯ সেপ্টেম্বর থেকে ডাটাবেজ ব্যবহার করার সুযোগ পাবে ভিজিটররা। পাঠাগার সেবা গ্রহণকারী সবাইকে ‘সৌদি ডিজিটাল লাইব্রেরি’ পোর্টালটি ব্যবহারের আমন্ত্রণ জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ডিজিটাল লাইব্রেরি সরকার, বিশ্ববিদ্যালয়গুলো এবং বেসরকারি খাতগুলোর খরচ কমাতে সাহায্য করে। একই সঙ্গে সৌদি নাগরিক ও প্রবাসীদের তথ্যসংগ্রহে সাহায্য করে।

শিক্ষার্থী ও সাধারণ শিক্ষাধারার জন্য লাইব্রেরির গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে সাইন্টিফিক থিসিসগুলো, সাইন্টিফিক জার্নালগুলো, গুরুত্বপূর্ণ আরবি বইগুলো ও জ্ঞানের উৎসগুলো।

সর্বশেষ তথ্যানুসারে, লাইব্রেরিটি ১৬৯টি আন্তর্জাতিক ও দেশীয় ডাটাবেজ অন্তর্ভুক্ত করেছে, যাতে আছে সাড়ে চার লাখ বই, ৬০ হাজার সাইন্টেফিক জার্নাল এবং ৯ মিলিয়ন গবেষণাপত্র ও কনফারেন্স পেপারস। এ ছাড়া তাতে রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫২ লাখ ২৪ হাজার ৪১০টি থিসিস, ৩০ লাখ ৬১ হাজার ৬৬৯টি বৈজ্ঞানিক রিপোর্ট, সাত মিলিয়ন মাল্টিমিডিয়া ও ১২ মিলিয়ন বৈজ্ঞানিক উপাদান। সূত্র: আরব নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ