সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

তালেবানের প্রতিনিধিত্ব নিয়ে মতানৈক্যে সার্কের বৈঠক স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দক্ষিণ এশিয়ার আট দেশের জোট সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশনের (সার্ক) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আগামী শনিবার নিউইয়র্কে এ বৈঠক হওয়ার কথা ছিল।

এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, তালেবান আফগানিস্তানের প্রতিনিধিত্ব করবে কিনা, এই প্রশ্নে মতানৈক্য তৈরি হওয়ায় সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল করা হয়েছে।

পাকিস্তান চেয়েছিল বৈঠকে তালেবান আফগানিস্তানের প্রতিনিধিত্ব করুক। কিন্তু ভারত এবং জোটের আরও কয়েকটি সদস্য দেশ তাতে আপত্তি জানায়। বিষয়টি নিয়ে মতানৈক্য তৈরি হওয়ায় শেষ পর্যন্ত বৈঠক বাতিল করা হয়েছে।

এবারের বৈঠকের আয়োজক ছিল নেপাল। সাধারণত প্রতিবারই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে সার্কের মন্ত্রিপর্যায়ের এ বৈঠক হয়।

তালেবানের সরকার এখনও আন্তর্জাতিক মহলের স্বীকৃতি পায়নি; গত মাসে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়া তালেবানের অন্তর্বর্তী মন্ত্রিসভার অনেক সদস্যই জাতিসংঘের কালো তালিকায় আছেন বলেও জানা যায়।

আমির খান মুত্তাকি তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ এবং এর আওতাধীন সংস্থার বৈঠকগুলোতে তার উপস্থিত হওয়ার সম্ভাবনাও কম।

গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের এক বৈঠকে বলেন, তালেবান সরকারে তারা ছাড়া আর কেউ নেই, নেই নারী ও সংখ্যালঘুদের কোনো প্রতিনিধিও। এ কারণে কাবুলের এখনকার সরকারকে স্বীকৃতি দেওয়ার ‍আগে সব দেশেরই ভালো করে ভাবা উচিত।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা সার্কের সদস্য। জোটের বেশিরভাগ দেশই চেয়েছিল, এবারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আফগানিস্তানের চেয়ার খালি থাকুক। পাকিস্তান তাতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত বৈঠক ভেস্তে যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ