সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

দুর্গাপূজায় ইলিশের প্রথম চালান গেলো ভারতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে গেলো ইলিশ রপ্তানির প্রথম চালান। বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ৭৮ হাজার ৮৪০ কেজি (৭৮ টন ৮৪০ কেজি) ইলিশ বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যায়।

বেনাপোল স্থলবন্দর মৎস্য কোয়ারেন্টাইন পরিদর্শক আসওয়াদুল ইসলাম বলেন, ইলিশ রপ্তানি নিষিদ্ধ হলেও দুর্গাপূজা উপলক্ষে এবার দুই হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় সরকার। এসব ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে বাংলাদেশের ৫২টি প্রতিষ্ঠান। প্রতিটি প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় বুধবার ইলিশের প্রথম চালান ৭৮ হাজার ৮৪০ কেজি ভারতে প্রবেশ করেছে। পর্যায়ক্রমে বাকি ইলিশ রপ্তানি হবে। আগামী ১০ অক্টোবরের মধ্যে সব ইলিশ রপ্তানির নির্দেশনা রয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট নিলা এন্টারপ্রাইজের প্রতিনিধি রুবাইত বলেন, এবার প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি ৮৫০ টাকা। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এ চালান ছাড় করা হবে। ইলিশের রপ্তানিকারক প্রতিষ্ঠান হলো খুলনার সাউদার্ন ফুড লিমিটেড, ঢাকার ইউনিয়ন ভেঞ্চার, যশোরের রহমান ইমপেক্স ও পাবনার সেভেনস্টার ফিস প্রসেসিং কোম্পানি নামের চারটি প্রতিষ্ঠান।

পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে প্রিয় হলেও দেশের চাহিদা বিবেচনায় বিভিন্ন সময় তা রপ্তানি বন্ধ রাখে বাংলাদেশ সরকার। ২০১২ সালের আগে ভারতে ইলিশ রপ্তানি করা হতো। তবে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় ২০১২ সালের পর রপ্তানি বন্ধ করে দেওয়া হয়। গত বছরও দুর্গাপূজা উপলক্ষে এক হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিল সরকার। এরপর থেকে আবারও বন্ধ থাকে রপ্তানি।

শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, এ বছর ৪০ মেট্রিক টন করে ৫২টি প্রতিষ্ঠানকে দুই হাজার ৮০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মো. আজিজুর রহমান জানান, ইলিশ রপ্তানির প্রথম চালান আজ বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে। দ্রুত রপ্তানির জন্য কাস্টমসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ