মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

বিদেশি বিনিয়োগের নিরাপদ স্থান বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ বিনিয়োগের নিরাপদ স্থান উল্লেখ করে বিদেশিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন। একই দিন নারী নেতাদের উচ্চপর্যায়ের এক বৈঠকে অংশ নিয়ে নারী নেত্রীদের একটি নেটওয়ার্ক গঠনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সরকারপ্রধান।

এর আগে নিউইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে অংশ নেন শেখ হাসিনা।

জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী পর্বে যে কয়জন বিশ্বনেতা সরাসরি অংশ নিয়েছেন তার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যতম।

মঙ্গলবার শুরু হওয়া অধিবেশন চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় তার ঐতিহাসিক ভাষণ দেন। তাকে অনুসরণ করে প্রধানমন্ত্রী বিগত বছরের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন।

উদ্বোধনী দিনের অধিবেশনের সাইড লাইনে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আহ্বানে নারী নেতাদের উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন। সেখানে তিনি লিঙ্গ সমতা নিশ্চিত করতে নারী নেত্রীদের একটি নেটওয়ার্ক গঠনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

পরে নিউইয়র্কের যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের গোল টেবিল বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বাংলাদশে এখন বিনিয়োগের সবচেয়ে ভালো পরিবেশ বিরাজ করছে জানিয়ে বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানান সরকারপ্রধান।

একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কুয়েতের প্রধানমন্ত্রী সাবাহ আল খালিদ আল সাবাহ ও সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লফভেনের সঙ্গে আলাদা বৈঠকে মিলিত হন। কথা বলেন, দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ