বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
আগস্ট মাসে জ্বালানি তেলের দাম কত বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর এনসিপির কর্মসূচিতে হামলায় চিরতরে আলো হারাল সেই আলিফের এক চোখ এবার মাদরাসা পরিচালকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমী ও ন্যাশনাল কারিকুলামের সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনানের সাফল্য রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধার অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী

ভারতীয় সিরিয়াল দেখে এটিএম বুথে ডাকাতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) এটিএম বুথ ভেঙে ২৪ লাখ টাকা লুটের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার রাতে ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- নূর মোহাম্মদ, শামীম আহমেদ ও আব্দুল হালিম।

ডিবি জানিয়েছে, গ্রেফতাররা ভারতীয় টিভি সিরিজ ‘সিআইডি’ দেখে দুর্ধর্ষ এই ডাকাতির কৌশল শিখেছিলেন। এটিএম বুথ থেকে চুরি করা টাকা জুয়া খেলে তারা খরচ করেছেন।

চক্রটির প্রধান শামীম আহমেদের প্রযুক্তি জ্ঞান রয়েছে। তিনি ওমান থেকে বেশ কয়েক বছর আগে দেশে ফেরেন। দেশে এসে তিনি তেমন কোনো কাজ করছিলেন না। তবে নিয়মিত ‘সিআইডি’ দেখতেন। সিআইডি দেখেই অপরাধের পরিকল্পনা করেন তিনি। তার পরিকল্পনা অনুযায়ী এটিএম বুথ থেকে টাকা লুট করা হয়।

বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার হারুন অর রশীদ বলেন, সিসি ক্যামেরায় কালো রঙ স্প্রে করা, মুখমণ্ডলে কাপড় পেঁচিয়ে শাবল দিয়ে বুথ ভাঙা, সবই ‘সিআইডি’ দেখে উদ্বুদ্ধ হয়ে করা।

ডিবি বলছে, ১২ সেপ্টেম্বরের ওই ঘটনায় মোট ২৪ লাখ লুট করা হয়। এর মধ্যে ১০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। টাকার একটি অংশ দিয়ে তারা জুয়া খেলেছে। এ ঘটনায় জড়িত জহির নামে একজন এখনও পলাতক।

সংবাদ সম্মেলনে ডিবির সাইবার ইউনিটের ডিসি শরীফুল ইসলাম বলেন, লুট করা টাকা দিয়ে তারা জুয়া খেলেছে বলে প্রাথমিকভাবে আমাদের জানিয়েছে। তদন্ত চলছে, সিলেট পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করবে। তারা আরও বিস্তারিত তদন্তে তুলে ধরবেন।

গত ১২ সেপ্টেম্বর ভোরে চার সদস্যের মুখোশপরা একদল ডাকাত উপজেলার সাদিপুর ইউপির শেরপুর নতুনবাজারস্থ ইউনুছ ম্যানশনের নিচতলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথে হানা দেয়। এ সময় ডাকাতরা বুথের নিরাপত্তারক্ষীকে হাত-মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে বুথের লকার ভেঙে ২৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনার পর ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি মামলা করেন। এ ঘটনার ১০ দিন পর মঙ্গলবার রাতে ঢাকা মহানগর ডিবি পুলিশ তিনজনকে গ্রেফতার করে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ