সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে হত্যা, স্বামী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় যৌতুকের জন্য নির্যাতন করে এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের স্বামী দেলোয়ার হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। নিহত রিতার মা রশিদা বেগম বাদি হয়ে মামলা দায়ের করলে তাকে আটক করা হয়।

এ বিষয়ে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের শরীরে মারধরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী দেলোয়ারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর ) দুপুর আড়াইটায় উপজেলার রুপসী ইউনিয়নের বিহারাঙ্গা গ্রাম থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

নিহত গৃহবধূ রিতা আক্তার (২৭) নওগার বদলগাছী উপজেলার ভোলার পলিশা গ্রামের মো: ইব্রাহিম খানের মেয়ে। অভিযুক্ত দেলোয়ার হোসেন স্থানীয় রূপসী ইউনিয়নের বিহারাঙ্গা গ্রামের মুক্তিযোদ্ধা মৃত সাইফুল ইসলামের ছেলে।

জানা যায়, স্বামী দেলোয়ার হোসেন স্ত্রী রিতা আক্তারকে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে যৌতুকের দাবিতে মারপিট করে। পরে ঘটনাটি আড়াল করার জন্য রিতা স্ট্রোক করেছে বলে প্রচার করে। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে গৃহবধূ রিতা আক্তারকে মৃত দেখতে পায়। বুধবার সকালে সে তাড়াহুড়া করে স্ত্রীর লাশ দাফনের চেষ্টা করে।

এ সময় নিহতের পিঠে ও কপালে জখমের চিহ্ন পাওয় যায়। পরে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নিহতের ছোট মেয়ে আনিকা (৬) কে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ঘটনার দিন রাতে তার পিতা দেলোয়ার হোসেন মা রিতা আক্তারকে মারধর করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ