মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিলোমিটার বেগে বাতাসের শঙ্কা! হারামাইনের সাউন্ড সিস্টেম বদলে দেওয়ার কারিগর তুর্কি প্রকৌশলী পাল্টে গেল দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত তোলা নিয়ে নতুন নির্দেশনা স্থানীয় নির্বাচন সামনে রেখে দুই জেলায় বিকেএমের পরামর্শ সভা

হাইকোর্টে জামিন চেয়েছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক মাওলানা রফিকুল ইসলাম মাদানী দুই মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন। বুধবার এ তথ্য জানিয়েছেন আইনজীবী আশরাফ আলী মোল্লা।

আরো পড়ুন- ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র নির্মাণ, ইসরাইলের সাথে সংঘাত এড়ানোর উত্তম পন্থা’

তিনি জানান, ময়মনসিংহে করা এক মামলা এবং গাজীপুরের বাসন থানায় করা এক মামলায় জামিন আবেদন করা হয়েছে। এরমধ্যে একটি বিচারপতি মো.হাবিবুল গণি এবং বিচারপতি মো.রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

আরো পড়ুন- ‘আসাদউদ্দিন ওয়াইসির দিল্লির বাসভবনে হামলা’

গত ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র‌্যাব। পরের দিন ৮ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন র‌্যাব। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

আরো পড়ুন- ‘কুইজের উত্তর দিয়ে জিতে নিন নগদ ৫০০ টাকা ও বই’

১১ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় স্থানীয় এক ব্যক্তি রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। এছাড়া আরও মামলা হয় তার বিরুদ্ধে। রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ