সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

আফগানিস্তানে আর্থিক সংকট ও তথ্য ঘাটতিতে প্রিন্ট সংস্করণ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অর্থনৈতিক সংকট ও তথ্য ঘাটতির কারণে প্রিন্ট বন্ধ করে অনলাইন সংস্করণে যেতে হচ্ছে আফগানিস্তানের অধিকাংশ সংবাদপত্রগুলোকে। আফগানিস্তানের টোলো নিউজ জানিয়েছে, ইতোমধ্যে দেশটিতে ১৫০টির মতো গণমাধ্যম তাদের সংবাদপত্র ও ম্যাগাজিন ছাপানো বন্ধ করে দিয়েছে।

গত বুধবার আফগানিস্তানের ন্যাশনাল জার্নালিস্টস ইউনিয়ন জানিয়েছে, বর্তমানে অধিকাংশ গণমাধ্যম অনলাইনে সংবাদ প্রচার করলেও বেশ কিছু গণমাধ্যম ইতোমধ্যে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সাবেক সরকারের পতনের পর থেকে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলেও জানানো হয়েছে।

ন্যাশনাল জার্নালিস্টস ইউনিয়নের প্রধান নির্বাহী আহমেদ সোয়াইব ফানা টোলো নিউজকে বলেন, দেশের প্রিন্ট মিডিয়াগুলো বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে, তাহলে আমরা সামাজিক সংকটে পড়ে যাব।

৮ শোভ সংবাদপত্রের সাংবাদিক আলি হাকমল জানিয়েছেন, তাদের সংবাদপত্রটি এখন অনলাইনে প্রকাশিত হচ্ছে। তিনি বলেন, জনগণ যেভাবে চায়, আমরা এখন সেভাবে কাজ করতে চেষ্টা করছি। আমরা এখন অনলাইনে সংবাদ প্রকাশের ব্যাপারে মনোযোগ দিয়েছি এবং এখনো মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

৮ শোভ-এর ডেপুটি চিফ আশাক আলী এহসাস বলেন, কাবুলসহ বেশ কয়েকটি প্রদেশে প্রতিদিন তাদের ১৫ হাজার সংবাদপত্র বিক্রি হতো। সরকারের পতনের পর সংবাদপত্র ছাপা ও বিতরণে সমস্যা হওয়ায় সেটি ব্যাহত হয়েছে।

আরেকটি বিখ্যাত সংবাদপত্র আরমান মিলি তাদের কাজ বন্ধ রেখেছে। সংবাদপত্রটির প্রতিষ্ঠাতা সৈয়দ শোয়েব পারসা টোলো নিউজকে বলেন, 'আমাদের এখানে ২২ জন কর্মী ছিলেন। তাদের সবাই চাকরি হারিয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আছি, যাতে আবারও সংবাদপত্রটি প্রকাশ করা যায়।

সম্প্রতিকালে, পর্যবেক্ষক সংস্থাগুলো জানিয়েছে, তালেবান সরকারের অধিনে সংবাদপত্রগুলো অর্থনৈতিক সংকট ও তথ্য ঘাটতির মধ্যে রয়েছে। সূত্র: দ্যা ডেইলি স্টার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ