সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

কলকাতার বাজারে বাংলাদেশের ইলিশের দাম কত?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ থেকে বুধবার রাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত হয়ে ইলিশ বোঝাই লরি ঢোকে পশ্চিমবঙ্গে। সকাল হতেই হাওড়া পাইকারি মাছ বাজারে শুরু হয়েছে ইলিশের বেচাকেনা। সেখান থেকে কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন খুচরা বাজারে যাবে ওই মাছ।

ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশ। তবে গত দুই বছরের মতো এবারও পূজার আগে উপহার হিসেবে ইলিশ পাঠানোর কথা ঘোষণা করে বাংলাদেশ।

গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয় কলকাতায় ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমতি দেয়। সেই মতেই প্রথম চালানটি পৌঁছেছে বুধবার।

১০ অক্টোবরের মধ্যে বাকি চালান ভারতে পৌঁছাবে বলে এক প্রজ্ঞাপনে জানা যায়।

কলকাতার সংবাদমাধ্যম জানায়, বুধবার রাতে পদ্মার ইলিশ ভর্তি গাড়ি হাওড়ার পাইকারি মাছের বাজারে ঢোকে। তাতে ৮০ মেট্রিক টন ইলিশ এসেছে বলে উল্লেখ করা হয়।

বেশির ভাগ মাছের ওজন এক কেজি বা তার বেশি। নিলামের পর মাছের দাম ঠিক হবে। হাওড়া বাজারের এক ব্যবসায়ী জানিয়েছেন, ইলিশের দাম কেজি প্রতি ১২০০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত উঠতে পারে। এ বছর ইলিশের আমদানি ছিল অনেক কম। যা পাওয়া গেছে তার অধিকাংশই ছিল জাটকা। বাংলাদেশ থেকে ইলিশ আসায় বড় ইলিশের ঘাটতি মিটবে বলে আশা ওই ব্যবসায়ীর।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ