সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

কলকাতার বাজারে শুরু হয়েছে বাংলাদেশি ইলিশের বেচাকেনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কলকাতায় পৌঁছেছে বাংলাদেশের ইলিশ। বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ থেকে বেনাপোল সীমান্ত হয়ে ইলিশ বোঝাই লরি এই রাজ্যে ঢোকে। আর বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকেই হাওড়ার পাইকারি মাছ বাজারে শুরু হয়েছে ইলিশের বেচাকেনা।

২০১২ সালে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর ইলিশ রপ্তানি বন্ধই ছিল। তবে ২০১৯ সাল থেকে বাংলাদেশ সরকার পূজার আগে উপহার হিসেবে ভারতে ইলিশ পাঠাতে রাজি হয়।

এরই ধারাবাহিকতায় গত সোমবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় চলতি বছর ভারতে দুই হাজার ৮০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমতি দেয়। এজন্য ৫২ প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন করে মাছ রপ্তানির সুযোগ দেওয়া হয়।

এই অনুমতি পাওয়ার পরই বুধবার রাতে এ বছরে প্রথম বাংলাদেশের ইলিশের গাড়ি হাওড়া পাইকারি মাছ বাজারে ঢোকে। আগামী ১০ অক্টোবরের মধ্যে দুই হাজার ৮০ মেট্রিক টন বাংলাদেশি ইলিশ ভারতে ঢুকবে। বেশিরভাগ মাছের সাইজ এক কেজি বা তার বেশি। নিলামে মাছের দাম ঠিক হবে।

ব্যবসায়ীরা জানান, হাওড়ার বাজারে দাম ১২শ থেকে ১৩শ টাকা কেজি পর্যন্ত উঠতে পারে। পরে এই মাছ ছড়িয়ে পড়বে কলকাতার সব বড় বাজারে। এ বছর দীঘা, শংকরপুর, কাকদ্বীপ এবং ডায়মন্ড হারবার থেকে সেভাবে ইলিশ আসেনি। যতটুকু ইলিশ ধরা পড়েছিল তা খোকা ইলিশ। তাই বাংলাদেশের ইলিশ ঢোকায় এবার বড় ইলিশের ঘাটতি মিটবে। বাঙালির পাতে দেখা যেতে পারে পদ্মার রুপালী শস্য।

জানা গেছে, প্রথম ধাপে ১০০ মেট্রিক টন ইলিশ এই রাজ্যে এসেছে। ধাপে ধাপে বাকি ইলিশ ঢুকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ